✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ১০:৪৪:৩৩ |
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার। সোমবার (২২ ডিসেম্বর) একটি টেলিভিশন টকশোতে এমনটাই জানিয়েছেন দেশটির সংসদ বিষয়কমন্ত্রী তারিক ফজল চৌধুরী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

জিও নিউজের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমরানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতই থাকবে।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও তার দল পিটিআই কারাগারের ভেতরে তাকে যেসব অবস্থায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

এ বিষয়ে জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছেন, ইমরানকে এমন অবস্থায় আটক রাখা হচ্ছে, যা অমানবিক বা মর্যাদাহানিকর আচরণের শামিল হতে পারে।

তবে তারিক ফজল চৌধুরী দাবি করেন, কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর নয়। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগ তুলে পিটিআই-র কড়া সমালোচনা করেন।

গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিতে ইমরান খানের বোন, দলীয় নেতা ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, কারাগারে সাক্ষাৎগুলো ব্যবহার করে রাজধানীতে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছিল বলেই সেগুলো স্থগিত করা হয়েছে। তার দাবি, এসব বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি, বার্তা ও কৌশল নির্ধারণ করা হচ্ছিল।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তিনি দুর্নীতির একটি মামলায় দণ্ড ভোগ করছেন এবং ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভসংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..