✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পঙ্গু নারী যাবেন মহাকাশে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২০, | ০৭:২৩:৫৮ |
হুইলচেয়ার ব্যবহার করা এক পঙ্গু নারী যাবেন মহাকাশে। তাকে মহাকাশে পাঠাবে যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিন।

মাইকেলা বেনাথাস নামে এ নারী পেশায় এবং মহাকাশ ও মেকাটনিক্স প্রকৌশলী। তিনি আরও পাঁচজনের সঙ্গে ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এনএস-৩৭ মিশনের মাধ্যমে মহাকাশে যাবেন।

২০১৮ সালে পাহাড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান মাইকেলা বেনাথাস। এরপর পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। তখন থেকেই হুইলচেয়ারে করে চলাচল করেন তিনি।

তবে তারা কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবেন না। এরপর বদলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মহাকাশে গিয়েই আবার ফিরে আসবেন। তারা রকেটের মাধ্যমে পৃথিবী থেকে ১০০ কিলোমিটার উপরে উঠবেন। আন্তর্জাতিকভাবে পৃথিবীর ১০০ কিলোমিটার উপরের অংশকে মহাকাশ হিসেবে ধরা হয়।

ব্লু অরিজিন অর্থের মাধ্যমে মানুষকে মহাকাশে যাওয়ার সুযোগ দেয়। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল। যদিও প্রতিষ্ঠানটি খরচের বিষয়টি এখনো প্রকাশ করেনি। কিন্তু আগে যারা মহাকাশে গেছেন তাদের প্রত্যেকের ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার খরচ করতে হয়েছে। বাংলাদেশি অর্থের হিসেবে এটি ২ কোটি ৪০ লাখ টাকার সমান। 

মাইকেলা বেনাথাস যে পাঁচজনের সঙ্গে মহাকাশে যাবেন তাদের মধ্যে দুজন এই অভিযানের অর্থায়ন করেছেন বলে শোনা গেছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..