✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১০, | ১১:৪৮:৫৩ |

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আবদুল হাদি বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..