সর্বশেষ :
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত মঙ্গলবার থেকে ঢাকার সড়কে নামছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর নারী মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে সেই মার্কিন রণতরী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ‘সহনীয়’ কোটি টাকার লিগ ছেড়েও ভরাডুবি, তবে কি অনিচ্ছায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া? তিন দিনেই ১০০ কোটি পার, ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’র ঝড় হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি ৩১ আগস্ট

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ জেলের লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১০, | ১১:০৯:৩৮ |

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে গ্রামবাসীর ধাওয়ায় নিখোঁজ ৩ জেলের লাশ ধনু নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ও ময়মসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে ধনু নদীর নাওটানা অংশ থেকে ওই ৩ জনের লাশ উদ্ধার করে। খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করছেন।

নিহতরা হলেন— মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া (৪৮), আটপাড়া উপজেলার স্বরমুসিয়া গ্রামের শহীদ মিয়া (৬০) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি এলাকার হৃদয় মিয়া (২২)।

এদিকে, মদন উপজেলার ইয়াসিন (১৯) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..