✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১০, | ১০:০৮:০৮ |

নারী নির্যাতন রোধে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদরদপ্তর। অভিযোগ দেওয়ার জন্য তিনটি হটলাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে।

সোমবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর এ তথ্য জানিয়েছে।

হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২ ও ০১৩২০০০২২২২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তর হটলাইন সেবা চালু করেছে।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ আগের মতোই চালু আছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ।

নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..