✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বৃষ্টি: মেঘলা আকাশ, দুপুরেই যেন সন্ধ্যা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২২, | ১০:০৫:৪৮ |

আাকাশটা সকালে বেশ পরিষ্কার থাকলেও দুপুরবেলা যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে। সঙ্গে বৃষ্টিও হয় হালকা ধরনের। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার মধ্যরাতের পর থেকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়া উপজেলায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..