✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অভিষেকেই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার মুল্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ০৯:০৫:৪৪ |

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি এখন টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক।

এই রেকর্ডটি এতদিন ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাওলিংয়ের দখলে। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ২৩৯ রান করেছিলেন ডাওলিং।

মুল্ডারের এই ইনিংস দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোরও বটে। এতদিন সেই রেকর্ড ছিল গ্যারি কারস্টেনের—২০০১ সালে হারারেতে করা ২২০ রানের ইনিংস।

মাত্র ২১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার, যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর চেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরি এসেছে শুধু হার্শেল গিবসের ব্যাট থেকে—২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ২১১ বলে।

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে মুল্ডার মারেন ৩৪টি চার ও ৩টি ছক্কা—দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি (চার ও ছক্কা মিলিয়ে)। আগের রেকর্ড ছিল গ্রায়েম স্মিথের, যিনি ২০০৩ সালে তার ক্যারিয়ারসেরা ২৭৭ রানের ইনিংসে ৩৫টি চার মেরেছিলেন, যদিও কোনো ছক্কা ছিল না।

টেস্টে এক দিনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ডও এখন মুল্ডারের দখলে। গিবসের ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে করা ২২৮ রানের ইনিংসকে পেছনে ফেলেছেন তিনি।

একদিনে সবচেয়ে বেশি রান করার তালিকায় যৌথভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছেন মুল্ডার। শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান—১৯৩০ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে একদিনেই করেছিলেন ৩০৯ রান। তবে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রানের দিক থেকে মুল্ডারের ২৬৪* এখন দ্বিতীয়, ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির পরেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..