সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু আগরতলায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:৪৮:৫২ |

উগ্রবাদীদের হামলার ঘটনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে আবারও ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপ-হাইকমিশনে এই কার্যক্রম শুরু হয়।

গত বছর ২ ডিসেম্বর সহকারী হাইকমিশনের দপ্তরে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায়। পরে সেখানকার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

তখন ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সহকারী হাই-কমিশনার আরিফ মহম্মদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে বুধবার থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে। প্রথম দিনেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন, ‘আমার বাপের বাড়ি বাংলাদেশে। ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না। এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারব।’

আরেক তরুণী বলছিলেন, ‘আমার আত্মীয়রা থাকেন বাংলাদেশে। অনেক দিন ধরেই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল। আগে একবার আবেদন করেছিলাম। কিন্তু কিছু ত্রুটির জন্য সেবার ভিসা পাইনি। কয়েক মাস বন্ধ ছিল ভিসা দেওয়া। আজ খুলল। তাই প্রথম দিনেই আবেদন করে দিলাম।’

সপ্তাহের কাজের দিনগুলোতে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। আর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়ার সময় বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

তবে ঠিক কতদিনে ভিসা দেওয়া যাবে, সেটা এখনই সঠিক ভাবে বলতে পারছে না দূতাবাস সূত্রগুলো। তারা জানাচ্ছেন, প্রায় দুই মাস এই দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ ছিল, তাই ঠিক কত সংখ্যায় ভিসার আবেদন জমা পড়বে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না। তবে তারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে দিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...