✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আবারও জমে উঠেছে ডাকসুর প্রচারণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ০৯:০৩:৩০ |

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। আদালতের এমন রায়ে আবারও জমে উঠেছে ডাকসুর প্রচার প্রচারণা।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও প্রাণচঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। লিফলেট- হ্যান্ডবিল নিয়ে প্রার্থীদের সঙ্গে চলছে ভোটারদের জনসংযোগ। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বিতরণ করেন তারা। সেইসাথে, প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার। এ সময়, বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। তবে আচরণবিধি লঙ্ঘন হলেও কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ অনেকেরই।

অপরদিকে, প্রার্থীতা ফিরে পেতে আবারও এক প্রার্থীর হাইকোর্টে রিট করা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। তবে সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে ডাকসু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, সেই প্রত্যাশা সবার। একই সাথে বুথের সংখ্যা বৃদ্ধি এবং ছুটি কমানোর সিদ্ধান্তেও প্রার্থী-ভোটাররা দিচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..