✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৮:৫৫:৪২ |

বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে পায়রা চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

উদযাপন উপলক্ষ্যে উপাচার্য ভবন, ঐতিহাসিক কার্জন হল, কলা ভবন, টিএসসি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আলোকসজ্জা করা হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। দিবসটিকে ঘিরে উৎফুল্ল ঢাবি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া, নিরাপত্তা ও শোভাযাত্রার সুবিধার্থে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড সংলগ্ন প্রবেশপথে যান চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..