✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নিখোঁজের দু’দিন পর নওগাঁ থেকে উদ্ধার সুবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৪, | ০৮:৫১:০৯ |

দুদিন পর নওগাঁ সদর থেকে উদ্ধার হলো মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ক্লাস সিক্সের শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিবালে ফুপাতো ভাইয়ের সঙ্গে মোহাম্মদপুরের আত্মীয়র বাসা থেকে বের হয় সুবা। পরে একটি শপিং কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় সুবাকে।

ঘণ্টা খানেক শপিং কমপ্লেক্সের ভেতরই ছিল সুবাহ ও তার মামাতো ভাই। সেসময় অন্য একটি ছেলেকেও তাদের পাশে দেখা যায়। সুবার বাবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবাহকে পাওয়ার আকুতি জানিয়ে টনক নড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর।

পরে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। সিসিটিভি দেখে মোমিন নামের ২১ বছরের একটি ছেলেকে সনাক্ত করে পুলিশ।

পরে মোমিনের বাসায় সুবার সন্ধ্যায় মেলে। পুলিশ উদ্ধার করে সুবাকে। পুলিশ জানায়, পূর্ব পরিচিত মোমিনের সঙ্গে সুবার আগেই পরিচয় ছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..