✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নাগরিকদের সতর্ক করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-১৮, | ০৮:৩৩:০৫ |

সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে ‘খুবই উত্তপ্ত’ মন্তব্য করে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেই সাথে আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করে দেশটি জানিয়েছে, বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে ঢাকায় নিজেদের দূতাবাস। এর পাশাপাশি মিশনের কর্মীদের চলাচল কূটনৈতিক জোনে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দূতাবাসের জারি করা সতর্কবার্তায় আরো বলা হয়, “গত কয়েক দিন ধরে সরকারি চাকরির কোটারবিরোরধী ছাত্র বিক্ষোভ চলেছে এবং ঢাকা ও অন্যান্য শহরগুলোতে সহিংস সংঘাতের খবর পাওয়া গেছে। খবরে বলা হচ্ছে, সারা দেশে কয়েকজন মারা গেছেন এবং শতশত ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি খুবই উত্তপ্ত। বিক্ষোভের কারণে স্থানীয় পরিবহন সেবা বাধাগ্রস্ত এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে উঠতে পারে।”


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..