✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

২৭৭ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৪, | ০৩:৩১:১১ |

২৭৭ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান।

বুধবার (৩ জুলাই) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের যাত্রীদের ‘নষ্ট খাবার’ পরিবেশন করার কারণে ডেল্টা ৩৩০ বিমানের ওই ফ্লাইটে ২৭৭ জন যাত্রী ছিল।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টার কিছু আগে ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরবর্তীতে বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটরাডার ২৪ ডাটা জানিয়েছে, বিমানটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ের এবং মিকেলনের উপরে থাকা অবস্থায় পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পরই বিমানটি জরুরি অবতরণ করান।

এদিকে ডেল্টা কর্তৃপক্ষ কীভাবে নষ্ট খাবার শনাক্ত করেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।

এছাড়া যাত্রীদের মধ্যে কতজন ওই খাবার খেয়েছেন এবং কতজন খাবার খেয়ে অসুস্থ হয়েছেন সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে নিউইয়র্ক ফায়ার বিভাগ জানিয়েছে, বিমানটি গত ৩ জুলাই নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ১২ জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন অনুভব করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..