✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

২০২৭ সালে মাধ্যমিকে চালু হবে নতুন শিক্ষাক্রম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৮, | ১১:৫২:২৫ |

২০২৭ সালে নতুন শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ষষ্ঠ শ্রেণিতে তা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন। তবে তিনি বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই-বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে। নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে ২০২৭ সালে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এবং ক্রমান্বয়ে অন্য শ্রেণিতে এই কারিকুলাম চালু করা হবে।

নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..