সর্বশেষ :
সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু টিকে থাকার লড়াই পাকিস্তানের, ইংল্যান্ড চায় সেমিফাইনাল নিশ্চিত করতে এপস্টেইন কাণ্ড : যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল সাদা পোশাকে ‘কালো দাগ’ পড়া সেই ভেন্যুতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দিলে প্রতিবাদে নামবে ইংলিশরা, দাবি মঈন আলির নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ ভারতের

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিল সেনাবাহিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২১, | ১১:৩৮:০২ |

সুদানের সেনাবাহিনী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার (২১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রায় দুই বছর আগে এই প্রাসাদটি আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। সুদানের রাষ্ট্রীয় টিভি এবং সামরিক সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সদস্যদের ধাওয়া করার জন্য সুদানের নিয়মিত সেনাবাহিনী প্রাসাদের আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আরএসএফের মন্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী খার্তুমের কিছু কেন্দ্রীয় এলাকায় মাঝেমধ্যে গুলিবর্ষণের শব্দ শোনা গেছে।

জাতিসংঘের মতে, এই সংঘাত বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের দিকে পরিচালিত করেছে।

যার ফলে দেশজুড়ে বেশ কয়েকটি স্থানে দুর্ভিক্ষ এবং রোগব্যাধি দেখা দিয়েছে। আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানের নিয়মিত সেনাবাহিনী উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।

২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর আধাসামরিক বাহিনী দ্রুত প্রাসাদ এবং রাজধানীর বেশিরভাগ অংশ দখল করে নেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...