✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ১০:০০:৩১ |

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ছাড়ছেন মুসল্লিরা।

হেদায়েতি বয়ানের পর রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

এদিকে, আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা নেয়। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে ইজতেমা ময়দানের আশেপাশে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা।

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..