✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৫৩:১২ |
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর দুই নম্বর গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে দুই নম্বর গেইট এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দেন। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।
একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে রাস্তা অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..