সর্বশেষ :
সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায় ফেসবুক পোস্টে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা সুইডেনের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:১৬:১৬ |

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আজ। সোমবার (৩০ জুন) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হতে পারে।

এদিকে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০ ক্যাডার পদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না। ফলে বিজ্ঞপ্তিতে থাকা শূন্য পদগুলোতে নিয়োগে সুপারিশ করবে।

সোমবার সকালে পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দুই কর্মকর্তা জানান, পিএসসি থেকে প্রায় ৪০০ ক্যাডার পদ বাড়িয়ে চূড়ান্ত সুপারিশ করার অনুমোদন চাওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সেই প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হয়। তবে উপদেষ্টা পরিষদ প্রস্তাব নাকচ করে দিয়েছে। ফলে পদসংখ্যা বাড়ছে না।

তারা জানান, উপদেষ্টা পরিষদ পদ না বাড়িয়ে নতুন বিসিএসে এ শূন্য পদগুলো যুক্ত করে বিজ্ঞপ্তি দিতে পরামর্শ দিয়েছে। ফলে ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলক বেশি হতে পারে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে পদসংখ্যা ৭৭৬টি।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...