✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ডাকসু নির্বাচনে সহনশীলতা বজায় না রাখলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ: ঢাবি ভিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৬, | ১২:১৯:১৪ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ঢাবি পরিবার৷ দ্বন্দ্ব-বিবাদ জিইয়ে রাখা যাবে না৷ সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সহনশীল বজায় রাখতে না রাখলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে৷ তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে৷ প্রশাসন প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে৷

ঢাবি ভিসি আরও বলেন, আনন্দ ঘন পরিবেশ ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি৷ এখানে জয়-পরাজিত মুখ্য নয়৷ সবাই ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আর  ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..