সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের যে সকল প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন আশির দশকে ‘ইরাক-ইরান যুদ্ধ’ বর্তমান ইরানের জন্য আশীর্বাদ হাইব্রিড ও ইলেকট্রিক বাইকের রক্ষণাবেক্ষণ কষ্টার্জিত জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখল আল-আহলি হজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি ২০২৬ সালের ধনীর তালিকা প্রকাশ, শীর্ষে যুক্তরাষ্ট্র অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

ঈদের ছুটি শুরু, দুপুরেই অফিস ফাঁকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৭, | ১০:২০:১৩ |

পবিত্র রোজার ঈদের টানা নয় দিনের সরকারি ছুটি শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হবে। এবার টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আর এই ছুটির আমেজ বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকেই শুরু হয়েছে। অফিস টাইম শেষ না হতেই দুপুরের মধ্যেই সচিবালয় প্রায় ফাঁকা হয়ে যায়।

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে। সেই হিসেবে ২৯,৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারিত ছিল। ২৯ এপ্রিল থেকে ছুটি শুরুর আগে ২৮ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।

ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল অফিস খোলার কথা থাকলেও সরকার ওই দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এ বছর ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনে ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। রোজার মধ্যে বিকাল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও দুপুরের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বাড়ির পথ ধরতে দেখা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে অনেকে আগে অফিস থেকে বেরিয়ে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..