✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ঈদের খুশিতে যেন বিপদ ডেকে না আনি : রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০৩, | ২০:১৫:০৮ |

প্রিয়জনের সান্নিধ্যে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে গিয়ে দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন নতুন করে দেখা না দেয় তাতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সকালে বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশকে করোনামুক্ত রাখতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।

জীবনাচারে সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সবাইকে খুশি করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি।’

পার্শ্ববর্তী অনেক দেশে করোনা প্রকোপ নতুন করে শুরু হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায় নি। বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদসহ কোনো সম্প্রদায়ের কোনো ধর্মীয় উৎসবই প্রত্যাশিত আনন্দঘন পরিবেশে উদযাপন ও উপভোগ করা যায়নি।

রাষ্ট্রপতি দেশবাসীকে ধনী-গরীব নির্বিশেষে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে উপভোগেরও আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদ-উল-ফিতরে সবার অঙ্গীকার।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..