✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বেরোবি কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১২:৫১:৫০ |

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন গাজীপুরের আব্দুস সোবহান (২১) নামে এক যুবক।

শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার জালিয়াতি চিহ্নিত করে এবং পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কীভাবে তিনি প্রবেশপত্র এবং অন্যান্য নথি পেয়েছেন, কার সহযোগিতায় এমন জালিয়াতি সম্ভব হয়েছে, তা নিয়ে আমরা বিস্তারিত অনুসন্ধান করছি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করবে এবং পরীক্ষায় জড়িত প্রকৃত প্রার্থীসহ জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..