✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-০৩, | ১২:২৯:৪২ |

বাংলাদেশের পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান সরকার। এখন থেকে প্রতিদিন বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধু ১৫ ডলার দিতে হবে। এটি (১৫ ডলার) শুধু ভারতীয় পর্যটকদের জন্য নির্ধারিত ফি ছিল।

রবিবার থেকে কার্যকর হয়েছে নতুন এই ভিসানীতি।

নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ ডলারে খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।
এর আগে ভুটানে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি প্রতিদিন ২০০ ডলার ছিল। যা করোনার পর কমিয়ে ১০০ ডলার করা হয়েছিল। নতুন ভিসানীতিতে এটি আরো কমিয়ে ১৫ ডলার করল ভুটান সরকার।

বাংলাদেশি পর্যটকদের বিদ্যমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গত ১৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের তৃতীয় পররাষ্ট্রবিষয়ক পর্যালোচনা সভায় (এফওসি) এ অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..