সর্বশেষ :
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী খনি চুক্তিতে সই ভারত ও ব্রাজিলের, পাঁচ বছরে ২০ বিলিয়ন ডলার বাণিজ্যের লক্ষ্য মোদির হালিশহরে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭ লন্ডন ডার্বি জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল উত্তর সিটিতে প্রশাসক মিল্টন, দক্ষিণে সালাম হাজারীবাগে গ‍্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪ সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান রিয়ালকে সরিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

পার্বত্য অঞ্চলকে শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১১, | ১১:৩৩:১৭ |

শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটা হওয়ার কথা না।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দুরত্ব জয় করা যাবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের নিয়ে আয়োজিত ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্য দেশের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের এলাকার মেয়েরা কী দুর্দান্ত খেললো! কীভাবে বলবেন পিছিয়ে আছে? যারা আপনাদের এলাকা থেকে এসেছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। কী কঠিন পরিস্থিতি! কত কষ্ট করে পাহাড় ভেঙে বাড়ি পৌঁছাতে হয়! বাবা-মা ঢাকায় আসলে কত কষ্ট করে তাদের আসতে হয়। এই প্রতিকূলতার মধ্যেই কিন্তু তারা বিশ্বজয় করে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...