✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

দেশজুড়ে জেঁকে বসেছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১২, | ১১:১৭:৪৬ |

দেশজুড়ে মধ্য ডিসেম্বরেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে উত্তর ও মধ্যাঞ্চলে কাঁপন ধরিয়েছে শীত। দু-এক দিনের মধ্যে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে জানান, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে।

শাহানাজ সুলতানা আরও বলেন, ঘন কুয়াশা থাকবে অন্তত আরও এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে এবং আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

এই আবহাওয়াবিদ আরও জানান, এখনও দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও দু–এক দিনেই হবে সর্বনিম্ন তাপমাত্রা। সূর্য না উঠলে শীতের অনুভব বেশি হবে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচপের প্রভাব বাংলাদেশে পড়বে না। এ ছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে উত্তরবঙ্গে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..