সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

রাতে ভোট: আওয়ামী লীগের জয় টাকা, পদোন্নতির বিনিময়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১১:১৩:৪৩ |

জাল ভোট, কেন্দ্র দখল, প্রার্থীকে হুমকি, অস্ত্রের মহড়া, সহিংসতা নির্বাচনে অনিয়মের চিরাচরিত দৃশ্য। এছাড়া নির্দিষ্ট কোনো প্রার্থীকে জয়ী করতে প্রশাসনের পক্ষপাতমূলক কাজও অহরহই ঘটে। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কারচুপির এক ভিন্ন ও অভিনব কিন্তু লজ্জাজনক উদাহরণ।

সেবার দিনে নয় বরং ভোট হয় রাতে। অভিযোগ আছে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্র মিলেমিশে রাতে ব্যালটে সিল মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জয় নিশ্চিত করে।

অভিযোগ আছে নগদ টাকা, পদোন্নতিসহ নানা সুবিধার বিনিময়ে রচিত হয় আওয়ামী লীগের সেই বিতর্কিত বিপুল জয়। জুলাই অভ্যুত্থানের পর রাতের ভোটের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে।

এরই প্রেক্ষিতে রাতে ভোটের কারিগর ডিসি, এসপিসহ ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে এনবিআরের কর গোয়েন্দা। তালিকায় আরও আছেন বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, এনবিআর কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিতর্কিত ব্যক্তিরা।

কর গোয়েন্দারা জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এছাড়া কানাডায় অর্থপাচারকারী ধরতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জ্বালানি ও চিকিৎসা খাতের অন্যতম ইউনাইটেড গ্রুপ। এরই মধ্যে এই গ্রুপের একটি কোম্পানির কর ফাঁকির কিছু টাকা আদায়ও করেছেন গোয়েন্দারা।

তারকাদের মধ্যে সাকিব আল হাসান, নিপুনসহ অনেকেই আছেন তদন্তের আওতায়। এরই মধ্যে সাকিবের মায়ের নথিতে সন্দেহজনক সম্পদ পেয়েছেন গোয়েন্দারা। তারা জানান, এনবিআরের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার বিরুদ্ধেও চলছে তদন্ত।

২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপিদের বিরুদ্ধেও তদন্তে নেমেছেন গোয়েন্দারা। সংগ্রহ করা হচ্ছে তাদের ও পরিবারের আয়কর নথি। গোয়েন্দারা জানান, তদন্ত শুধু আয়কর নথিতে সীমাবদ্ধ থাকবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের তথ্য নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সরেজমিন তদন্তও হবে। বের করা হবে গোপন বা অন্য নামে থাকা সম্পদও।

কানাডায় অর্থপাচারের অভিযোগ তদন্তেও উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে গণমাধ্যমে যাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এসেছে তাদের কর নথি খতিয়ে দেখা হচ্ছে। এই তালিকায় আছেন সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...