✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

মালয়েশিয়া যেতে না পারায় সড়ক অবরোধ, বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১০:৩১:৪২ |

রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন কয়েকশ মানুষ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা।

মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের একজন মো. কাওসার বলেন, প্রায় সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ছয় লাখ টাকা দেওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এর জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

সাব্বির নামের একজন বলেন, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা যোগাড় করেছি। ঋণের সুদ দিন দিন বাড়ছে। সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই।

রাস্তা অবরোধ করায় রাজধানীর ব্যস্ততম এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..