✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ৫৩৭২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৯:১৪:১৯ |

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ৩৭ সরকারি মেডিকেল ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ বা এর বেশি পেয়ে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ১৫৯ ও নারী ৩৭ হাজার ৯৩৬। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।

মন্ত্রণালয় আরও জানায়, সরকারি মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি শুরু আগামী ২ ফেব্রুয়ারি ও শেষ ৮ ফেব্রুয়ারি।

বেসরকারি মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..