সর্বশেষ :
মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি, প্রতিরোধে যা করবেন লিমন-বৃষ্টি হত্যায় রুমমেট হিশামকে নিয়ে সবশেষ যা জানা গেল চোটের কারণে অভিনয়ে আসেন নোরা, জীবনে যা হতে চেয়েছিলেন অভিনেত্রী রেডিওথেরাপি নিয়ে ভয় নয়, দরকার সঠিক ধারণা আরব সাগর থেকে ইরানের জাহাজ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র বাবার গ্রেপ্তারের বিষয়ে কী বললেন পূজা চেরি? সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান ইরানের প্রেসিডেন্টের অপারেশন ঈগল ক্ল’র ব্যর্থতা টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

প্রিয়নবীর (সা.) সঙ্গে জান্নাতে থাকবেন যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৭, | ০৭:৩৯:১০ |

জান্নাত লাভ একজন মুমিনের জীবনের একান্ত কামনা-বাসনার বিষয়। জান্নাত থেকেই পৃথিবীতে এসেছিল মানুষ। পৃথিবীর জীবন শেষে জান্নাতে যেতে পারলেই জীবনের স্বার্থকতা। তবে সহসাই মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহর নির্দেশিত পথ-পন্থা অবলম্বন করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তবেই মিলবে কাঙ্খিত জান্নাত।

জান্নাত লাভ করা এবং জান্নাতে প্রিয়নবী সা.-এর সঙ্গী হতে পারা পরম সৌভাগ্যের। এমন কিছু আমল আছে যার মাধ্যমে জান্নাতে রাসূল সা.-এর সঙ্গী হওয়া যায়। এমন কিছু আমল হলো—

রাসূল সা.-এর আনুগত্যকারী : যারা মহানবী (সা.)-এর আনুগত্য করবে, তারা পরকালে তাঁর সঙ্গী হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘যে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, তারা তাদের সঙ্গে থাকবে, যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন।’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)

নবীজির প্রতি ভালোবাসা পোষণকারী : যারা পার্থিব জীবনে মহানবী (সা.)-কে ভালোবাসবে তারাই জান্নাতে তাঁর সঙ্গী হবে। আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (সা.)-কে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কী জোগাড় করেছ? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি। তিনি বলেন, তুমি তাঁদের সঙ্গেই থাকবে যাঁদের তুমি ভালোবাস। (সহিহ বুখারি, হাদিস : ৩৬৮৮)

বেশি বেশি নামাজ আদায়কারী : যারা বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সিজদা করবে পরকালে তারা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গী হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..