✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২০, | ০৭:৩০:০৭ |

আউটসোর্সিং নীতিমালা-২০২৫ সংশোধন করে ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানে নিয়োগ ও কর্মকর্তাদের চাকরি নিশ্চয়তাসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে 'বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ'।

 

 

 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতরা জড়ো হন।

তারা বলেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন না পাওয়া, কর্মী ছাটাই, পদোন্নতি না হওয়াসহ নানাবিধ জটিলতা চলছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি বলে তাদের অভিযোগ।

বক্তারা আরও বলেন, কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না তারা। দাবি আদায় না হলে সারাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত সব কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..