রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে: ইসি সানাউল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২১, | ০৬:৩৮:৫১ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, ‘রোডম্যাপ নিয়ে রোববার ব্রিফ করা হতে পারে।’
এর আগে দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে আমাদের রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’
তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...