✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ওমরাহ করতে গিয়ে মৃত্যু হলে যে মর্যাদা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২০, | ০৬:২৫:০৩ |

ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ওমরাহ। ইসলামী শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট নিয়তের মাধ্যমে ইহরাম পরে কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়ার মাঝে সাঈ এবং মাথা মুণ্ডন অথবা চুল ছাঁটাইই হলো ওমরাহ। হজের নির্দিষ্ট পাঁচ দিনের বাইরে বছরের যেকোনো সময় এ ইবাদত আদায় করা যায়।

 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ কর। (সুরা বাকারা, আয়াত: ১৯৬)

 

ওমরাহর ফজিলত প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা একের পর এক হজ ও ওমরাহ করো। কারণ, এগুলো দারিদ্র্য দূর করে এবং গুনাহ মুছে দেয় ঠিক যেমন আগুন লোহা, সোনা ও রুপার ময়লা দূর করে। (তিরমিজি, হাদিস: ৮১০)

ওমরাহর উদ্দেশ্যে যাত্রাকালে মৃত্যুবরণ করলে মুমিনের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। হজ ও ওমরাহ যাত্রায় মৃত্যুবরণকারীর ব্যাপারে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো এবং পথেই মৃত্যুবরণ করল-কেয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হবে। আর যে ওমরাহর উদ্দেশ্যে বের হলো এবং সে অবস্থায় মারা গেল-কেয়ামত পর্যন্ত তার জন্য ওমরাহর সওয়াব লেখা হবে। (মুসনাদে আবু ইয়ালা: ৬৩৫৭)

আরাফাতে উকুফ অবস্থায় মৃত্যুবরণকারী এক হজযাত্রীর ব্যাপারে নবী (সা.) নির্দেশ দেন-তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল করানো, দু’কাপড়ে কাফন দেওয়া ও সুগন্ধি ব্যবহার না করার জন্য।

তিনি বলেন, কেয়ামতের দিন সে তালবিয়া পাঠরত অবস্থায় উঠবে। (সহিহ বুখারি, হাদিস: ১২৬৫)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..