✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

ভোমরা স্থলবন্দর দিয়ে এলো ২ হাজার টন ভারতীয় পেঁয়াজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:২৯:৪০ |

সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর চার মাস ২০ দিন বন্ধ থাকার পর গত তিন দিনে ভারত থেকে দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। গত রবিবার (১৭ আগস্ট) থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

এর ফলে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে খোঁজ নিয়ে জানা গেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পেঁয়াজ আসছে। আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে।

সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ মোল্লা বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

মঙ্গলবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে।

রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, মাত্র তিন দিনেই দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। ইতিমধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, আমরা বাজারগুলোতে নিয়মিত মনিটরিং করছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরবরাহ বাড়লেও লক্ষ্য হচ্ছে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন। বাজারে ইতিমধ্যে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে। সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..