✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৬:৫৮:১৮ |

সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদন শুরু হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে শুধু মুসলিম ছেলে শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।

মদিনা বিশ্ববিদ্যালয়ের তথ্যবলী

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক উপবৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে অতিরিক্ত ভাতা, রেস্তোরাঁয় খাওয়ার সুবিধা, আবাসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই উত্তম আচরণের মুসলিম হতে হবে। পুরুষ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ থাকতে হবে। প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ ডিগ্রির ৫ বছরের বেশি শিক্ষাজীবনে ফাঁকা থাকা যাবে না। প্রার্থীর বয়স ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৪ জুন, ২০২৫ (বিএস) এবং ৩১ অক্টোবর, ২০২৫ (মাস্টার্স, এইচডি)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..