সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

শুভ বুদ্ধপূর্ণিমা আজ, আধ্যাত্মিক আবহে উদযাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৬:৫৬:২৪ |

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দিবসটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করছে বুদ্ধপূর্ণিমা।

রবিবার (১১ মে) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা, পূজা-অর্চনা এবং শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান।

বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বালন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। এসব আচার-অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করছেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা জানান, শান্তি ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে বুদ্ধের শিক্ষা আজকের সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক। বিভেদ ও হিংসা পরিহার করে একে অপরকে শ্রদ্ধা জানানোই বুদ্ধের আদর্শ।

বুদ্ধপূর্ণিমার এই মহিমান্বিত দিনে দেশের সব নাগরিকের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা করেন তারা।

বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জানান, সারা দেশে সাড়ে ৫ হাজারের মতো বৌদ্ধবিহার রয়েছে। আজ এই শুভদিনে বুদ্ধপূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনার মাধ্যমে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হচ্ছে। মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধবিহার, উত্তরায় বাংলাদেশ বৌদ্ধবিহারসহ সারা দেশের বিহারগুলোয় পূজা, আচার, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...