✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৬:২১:৩৮ |

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (১১ মে) সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে গাইটি দেখতে পান স্থানীয়রা। পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানেই চিকিৎসার ব্যবস্থা করেন।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, সরকার পাড়ার একটি ভুট্টা ক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেওয়া হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা এসে এটি উদ্ধার করেন। এসময় তার পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

সরকারপাড়া গ্রামের জয়নুল হক বলেন, আমার ভুট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না।

পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে আসার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় এটি। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

- পঞ্চগড় প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..