✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

শীতের ‘ছন্দপতন’, শুরু হতে পারে বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১০:৫৬:০৯ |

কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল দেশের কয়েকটি জেলায় । কয়েকটি জেলায় দাপট দেখিয়েছে শীত। তবে হঠাৎ করে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। যেসব এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল তেঁতুলিয়া ছাড়া এসব জেলার আর কোথাও নেই শৈত্যপ্রবাহ। এমনকি  বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকে সারাদেশের তাপমাত্রা কমতে পারে। আগামী তিন দিন শীত ও বৃষ্টি-দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..