✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা ডিএনসিসির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১০:২৫:৩৫ |

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রবিবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদ কমিটির মাধ্যমে আজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।

একই বিজ্ঞপ্তিতে চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে বলে জানানো হয়। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..