✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

শিক্ষক নিয়োগে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৪, | ০৯:৫৮:০৮ |

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগের জন্য ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শনিবার (৪ নভেম্বর) সকালে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগের কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য নিবন্ধনের মতো এই পরীক্ষায়ও প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পযন্ত।

নিবন্ধন পরীক্ষার আবেদন পত্র
ক. পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।

খ. নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের এ বিজ্ঞপ্তির পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।

গ. বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি:
অনলাইনে এ আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরু হবে ৯ নভেম্বর সকাল ৯টায় শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদের মূলকপি মৌখিক পরীক্ষায় আবশ্যিক ভাবে দেখতে হবে।

৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধু User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..