সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে মিলছে ঝাঁক ঝাঁক ইলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৩, | ০৯:৫২:৪৮ |

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁক ঝাঁক ইলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা।

এফবি সাকিব ট্রলারের মাঝি বারেক মিয়া বলেন, সাধারণত আমরা গভীর সাগরে মাছ শিকার করি। গতকাল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষে তিন নদীর মোহনায় জাল ফেলি। সকালে জাল তোলার পরে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসে। এর আগে, আমরা কখনো মোহনায় জাল ফেলিনি।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ও পোয়া মাছ ধরা পড়ছে। এরমধ্যে, বেশির ভাগ ইলিশের ওজন ৯০০ গ্রামের উপরে।

মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, সকাল থেকে অন্তত ২০টি ট্রলার অবতরণ কেন্দ্রের ঘাটে মাছ বিক্রি করেছে। অন্য সময়ের থেকে দাম অনেকটা বেশিতে মাছ বিক্রি করেছে জেলেরা। তাই খুচরা বাজারে দু-একদিন এর প্রভাব পড়বে। এরপর সাগরের ট্রলার ফিরতে শুরু করলে দাম কিছুটা কমবে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাগর ও নদীতে মাছের পরিমাণ বেড়েছে। যার সুফল পাওয়া শুরু করেছে জেলেরা।

তিনি আরও বলেন, পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এই সময়ে ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ শিকার করা যাবে না। এসময় জাটকা শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখাও অপরাধ। এই নিষেধাজ্ঞা জেলেরা মানলে সাগরে মাছে টইটম্বুর হয়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...