✕

সর্বশেষ :
পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রাণীর ছবিযুক্ত জামা পরে নামাজ হবে কি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৩, | ০৭:৫৩:৪৩ |

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ফরজ। এছাড়া ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরে কিছু নফল নামাজও আছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তবে অনেকে জানতে চান, প্রাণীর ছবিযুক্ত জামা পড়ে নামাজ হবে কি?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজে হোক বা নামাজের বাইরে– সর্বাবস্থায় প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা মাকরুহে তাহরিমি বা হারাম। তবে, নামাজের সময় কোনো কাপড় দ্বারা ওই ছবি ঢাকা থাকলে নামাজ মাকরুহ হবে না। সুতরাং ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়লে তা আদায় হবে ঠিকই, কিন্তু মাকরুহে তাহরিমিতে লিপ্ত অবস্থায় নামাজ পড়ার কারণে গুনাহ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..