✕

সর্বশেষ :
পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৫৫:২৪ |

আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্সপ্রবাহ ২৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্সপ্রবাহ ছিল এক হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা তিন হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র তিন হাজার ৪৭ মিলিয়ন ডলার।

এদিকে গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স।

আমেরিকার পর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪১৬ কোটি ডলার।

এই তিন দেশ ছাড়াও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে— যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..