সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

গাছ রক্ষায় মালি নিয়োগ দিচ্ছে ডিএনসিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-২৮, | ০৪:১৭:৩৭ |

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গাছ লাগানো সহজ কিন্তু তা রক্ষা করা কঠিন। তাই গাছ রক্ষায় ডিএনসিসির আওতায় আগামী দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।

রোববার (২৮ এপ্রিল) গুলশানে ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাচালকদের মধ্যে ছাতা, স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিক বলেন, জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে নগরজুড়ে গাছ লাগানো হচ্ছে। এসব গাছ লাগানো যতটা সহজ, সেসব রক্ষা করা ততটাই কঠিন। তাই এসব গাছ রক্ষার্থে ডিএনসিসির আওতায় আগামী দুই মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করা হবে।

মেয়র বলেন, চলমান তাপপ্রবাহে সড়কের পিচ গলে যাওয়া রোধে এবং মানুষকে প্রশান্তির জন্য উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় পানি ছিটানো হচ্ছে। এছাড়া, এলাকাভিত্তিক বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

এ সময় বিত্তবানদের প্রতি নিম্ন আয়ের মানুষদের মাঝে সাধ্যমত বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন বিতরণের আহ্বান জানান তিনি।

মেয়র আতিক আরও বলেন, ডিএনসিসির আওতায় ৩০ হাজার নিবন্ধিত রিকশাচালক রয়েছেন। তাদের আমরা একটি করে ছাতা, ১২টি ওরস্যালাইন ও একটি পানির কন্টেইনার দিচ্ছি। এই রিকশাচালকরা তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তারা যদি প্রখর রোদে অসুস্থ হয়ে যান, তাহলে সেই পরিবারগুলো অসহায় হয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগমসহ সৌদি আরব, পাকিস্তান ও আলজেরিয়ান রাষ্ট্রদূত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...