সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

যুক্তরাজ্যে দক্ষ শ্রমিক দিতে পারবে বাংলাদেশ: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৪-২৬, | ০৩:৫০:২৮ |

যুক্তরাজ্যে দক্ষ নির্মাণ ও খামার শ্রমিক দিতে পারবে বাংলাদেশ। যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য কাজ করবে। আমরা আশা করছি বাংলাদেশী কর্মীদের যুক্তরাজ্য সরকার রেস্তোরাঁ কর্মী, চিকিত্সক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশী রেস্তোরাঁগুলিতে সুদক্ষ কর্মীর অভাব দেখা দিচ্ছে। একারণে যুক্তরাজ্য ন্যূনতম বার্ষিক বেতন ৩ হাজার ৮০০ পাউন্ডে উন্নীত করেছে যুক্তরাজ্য সরকার। যা অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষে বহন করা কষ্টসাধ্য।

এর পাশাপাশি সেবা এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করা এবং সেবাখাতে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করা প্রয়োজন।’

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্র নীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরো কাজের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে।’

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলীর সভাপতিত্বে সংলাপে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...