✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ছাগলকাণ্ড: গ্রেপ্তার হলেন মতিউর ও স্ত্রী লাকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ১২:০২:২৭ |

ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান জানান, বুধবার (১৫ জানুয়ারি) ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

মতিউরের ছেলে গত বছর ১২ লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর থেকে মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং মতিউর ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করে।

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ জুন ঢাকার একটি আদালত মতিউর, তার স্ত্রী ও সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।

চলতি বছরের ৬ জানুয়ারি, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর, লায়লা কানিজ, তাদের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..