সর্বশেষ :
এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল মার্কিন সুপ্রিমকোর্টের রায় : ট্রাম্পের পাল্টা শুল্ক এখতিয়ারবহির্ভূত ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমির একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী কৃষির উন্নয়ন হলেই অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: আমিন উর রশিদ ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৪, | ১১:১১:১০ |

সহযোদ্ধার ওপর হামলা করায় নিজের ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম। বুধবার (১৪ মে) মুন্নাকে (২৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মুন্না নামের এক যুবককে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা বিল্লালের ওপর পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে নিজেই থানা পুলিশে সোপর্দ করলেন বিএনপি নেতা সামীম মেম্বার।

সামীম মেম্বার বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর একটি ন্যক্কারজনক হামলা চালানো হয়, যেখানে সে গুরুতর আহত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি- এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি কামনা করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীদের থানায় সোপর্দ করার আহবান জানান তিনি। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি কেউ কেউ আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন; আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সামীম মেম্বারের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজে এমন সচেতন ও ন্যায়পরায়ণ অভিভাবকের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে অনুকরণীয়- এমন মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

-কুমিল্লা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...