✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৯, | ১০:২৩:৩৯ |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যার একটি মামলায় গ্রেপ্তার হওয়া রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. শাহ আলম থানা থেকে পালিয়েছেন। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করার পর বুধবার (৮ জানুয়ারি) রাত ১২টার পর তাঁকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন।

এই ঘটনায় উত্তরা পূর্ব এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি)  উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির উপকমিশনার তালেবুর বলেন, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মো. শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেন সাময়িক বরখাস্ত হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাঁকে বদলি করা হয়েছিল। এর পর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..