সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র সচিবের সাথে উজরা জেয়ার বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৯-১৯, | ১০:২০:৪০ |

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে অনুষ্ঠিত উক্ত বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার বিষয়টি উজরা জেয়া নিজেই নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিবের সাথে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেনঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের (পররাষ্ট্র) সচিব মাসুদ বিন মোমেনের সাথে ফলপ্রসূ কথোপকথন হয়েছে।

পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টির প্রশংসা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন উজরা জেয়া। ওই সফরে বহুল আলোচিত মার্কিন এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-ও তার সাথে ছিলেন। সে সময় অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অর্থাৎ সত্যিকারের একটি নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি এবং লু এমন নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...