সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

বাংলাদেশকে ব্রিকসে যোগ দিতে সমর্থন দেবে চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-২৪, | ০৮:৩৪:৫৬ |
সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন। এর মধ্যে ব্রিকসে যোগ দেয়ায় সমর্থন দেবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতেও সমর্থন দেবে। বুধবার সন্ধ্যায় জোহানেসবার্গে হোটেল হিলটন স্যান্ডটনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় মিটিংয়ে এ নিশ্চয়তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৫তম ব্রিকস সম্মেলনের পাশাপাশি এই বৈঠক হয়। এ খবর দিয়েছে ইউএনবি। এতে বলা হয় বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলায় সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং চীন-বাংলাদেশ বাণিজ্যে ভারসাম্যহীনতা হ্রাস করার উদ্যোগ নেয়ার কথাও বলেছেন তিনি। দুই নেতার মধ্যে আলোচনার পর সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...