✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জলদস্যুদের কাছ থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করলো ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-৩০, | ০৮:০৭:৫১ |

আরব সাগরে জলদস্যুর কবলে পড়েছিল এক ইরানি জাহাজ। সে জাহাজ থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। খবর- এনডিটিভি

ইরানি মাছ ধরার জাহাজ ‘আল-কাম্বার ৭৮৬’ জলদস্যুদের কবলে পড়ে ২৮ মার্চ। ইয়েমেনের সকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি, তাতে উঠে পড়ে নয়জন সশস্ত্র দস্যু।

জাহাজটি থেকে বার্তা পায় আরব সাগরে অবস্থানরত ভারত নৌবাহিনীর দুটি জাহাজ — আইএনএস সুমেধা এবং আইএনএস ত্রিশূল। এরপর আক্রান্ত জাহাজটির উদ্দেশ্যে রওয়ানা হয়।

১২-ঘন্টাব্যপী অভিযান চালিয়ে ২৩ পাকিস্তানি ক্রু উদ্ধার হয়। এ ঘটনায় আত্মসমর্পণ করেছে জলদস্যুরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..